যুক্তরাষ্ট্র   শুক্রবার ৫ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রতিদিন মাত্র ৬৮ টাকার কিস্তিতে মিলছে অপো এ৬সি, থাকছে ঈদের বিশেষ অফার

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:০৬ AM

৩৬
প্রতিদিন মাত্র ৬৮ টাকার কিস্তিতে মিলছে অপো এ৬সি, থাকছে ঈদের বিশেষ অফার

ছবি : ঈদ ক্যাম্পেইনের আওতায় অপো এ৬সি স্মার্টফোন।

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড OPPO তাদের নতুন স্মার্টফোন OPPO A6C-এর জন্য দেশজুড়ে বিশেষ ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎসবের মৌসুমে প্রিমিয়াম অভিজ্ঞতার স্মার্টফোন আরও সহজ ও সাশ্রয়ী করতে এই অফার চালু করা হয়েছে। টপপের মাধ্যমে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে ক্রেতারা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬সি ক্রেতারা পাচ্ছেন ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাশাপাশি থাকছে বিক্রয়-পরবর্তী সেবার নিশ্চয়তা। এছাড়াও ক্রেতাদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল উপহার জেতার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে অপো ওপ্যাড ডিভাইস, ও’লাইক টিডব্লিউএস ইয়ারবাড, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট এবং অপো ক্যাপ।

বর্তমান সময়ের স্টাইল ও প্র্যাকটিক্যালিটির সমন্বয়ে তৈরি অপো এ৬সি স্মার্টফোনে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করবে। প্রতিষ্ঠানটির দাবি, ডিভাইসটিতে ৬ বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি এবং রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি স্মুথ পারফরম্যান্স নিশ্চিতে এতে ব্যবহার করা হয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন প্রযুক্তি।

স্মার্টফোনটিতে আরও রয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেসের মতো আধুনিক এআই-চালিত ফিচার, যা ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতাকে আরও সহজ ও সৃজনশীল করে তুলবে। এছাড়া এতে রয়েছে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ, ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং তিন ঘণ্টা পর্যন্ত স্মুথ ৬০ এফপিএস গেমিং অভিজ্ঞতা।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর Damon Yang বলেন, অপো এ৬সি ইতোমধ্যেই এর স্টাইলিশ ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং এআই-সক্ষম ফিচারের কারণে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সহজ কিস্তি সুবিধা, আকর্ষণীয় উপহার ও নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার মাধ্যমে ঈদ মৌসুমে গ্রাহকদের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে চায় অপো।

অপো এ৬সি স্মার্টফোনে রয়েছে ফ্ল্যাগশিপ-অনুপ্রাণিত ডিজাইন, পলিশড ফিনিশ এবং প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল। ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন— এই দুইটি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।

দেশজুড়ে অপোর অনুমোদিত আউটলেট ও অনলাইন চ্যানেল থেকে স্মার্টফোনটি কিনে গ্রাহকরা এই ঈদের বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!