পুরনো সার্কাস গ্রাউন্ড।
এই শহরের সবচেয়ে ভুলে যাওয়া জায়গা।
সেখানেই নাঈম পৌঁছাল রাত ১২টায়।
ভেতরে ঢুকতেই আলো জ্বলে উঠল।
মঞ্চ সাজানো।
চারপাশে আয়না।
আর মাঝখানে দাঁড়িয়ে সেই ম্যাজিশিয়ান।
“স্বাগতম, নাঈম।”
তার কণ্ঠ শান্ত।
ভয়ংকরভাবে শান্ত।
নাঈম চিৎকার করল—
“নাইশা কোথায়?”
ম্যাজিশিয়ান হেসে বলল—
“তুমি কি জানো, সবচেয়ে ভালো জাদু কী?”
সে হাত তুলে আঙুল নাড়াল।
আলো নিভে গেল।
আলো ফিরে এলে—
নাঈম দেখল…
একটা কাঁচের বাক্সের ভেতরে নাইশা।
জীবিত, কিন্তু আটকে।
ম্যাজিশিয়ান বলল—
“তুমি যদি এক ধাপ এগোও… সে হারাবে।”
নাঈম থেমে গেল।
এটাই ছিল তার পরীক্ষা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!