সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। গুলির সময় আসিফ গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সালমা বেগম। তবে গায়ক বর্তমানে নিরাপদে রয়েছেন এবং এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সালমা বেগম। সেখানে তিনি জানান, ভোর ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টার এলাকায় আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। ওই সময় তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালমা লেখেন, আসিফ এখন নিরাপদে আছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে তাঁর গাড়িটি পার্ক করা ছিল। ভোরের দিকে সেটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গুলি চালানোর সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে আশপাশের এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাতিরঝিল থানা।
আসিফ আকবর গাড়িতে গুলি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!