যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি টাকার পণ্য ও মাদক জব্দ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ PM ৪
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি টাকার পণ্য ও মাদক জব্দ

ছবি: সংগৃহীত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শঙ্কুচাইল সীমান্তে এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় শাড়ি, বাজি, বাসমতি চাল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ অয়েল, পাউডার, সাবান, বেবি লোশন, শ্যাম্পু ও একটি মোটরসাইকেল। এ ছাড়া বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ সিরাপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও নারী-শিশু পাচার ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন।

বিজিবি অভিযান কুমিল্লা সীমান্ত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!