যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ থেকে ১৫ জুলাই

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৪:২২ PM ১৮৪
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান  ৯ থেকে ১৫ জুলাই

ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আগামী ৯ থেকে ১৫ জুলাই শেরেবাংলা নগর, পুরাতন বানিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ০৭ দিনব্যাপী 'পরিবেশ মেলা'। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় পরিবেশ বিষয়ক গবেষণা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি পরিবেশ মঞ্চে প্রতিদিন সকালে পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সেমিনারের আয়োজন থাকবে। পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন উপকমিটি কর্তৃক প্রথমবারের মতো পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধান ও পরিকল্পনায়, গ্রীন সেভার্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং স্কয়ার গ্রুপের Corporate Social Responsibility (CSR) এর আওতায় পরিবেশ মেলা প্রাঙ্গণে এবারের বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশ সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচি ও স্থান: 

প্রতিদিন বিকালে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সংগীত, লোকসংগীত, নৃত্য, আবৃত্তি, পুতুল নাচ, মুকাভিনয়, ম্যাজিক শো ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই জীবনধারার বার্তা তুলে ধরা হবে। এছাড়া দর্শনার্থীদের জন্য থাকবে পরিবেশ বিষয়ক কুইজ, রিসাইক্লিং কর্ণার, প্লাস্টিকের বোতলের বিনিময়ে চারাগাছ বিতরণ, গাছের পরিচর্যা বিষয়ক পরামর্শ এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজন। 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!