যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার বঙ্গভবনে দায়িত্ব শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ PM

মঙ্গলবার বঙ্গভবনে দায়িত্ব শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করবেন। এদিন দুপুর ১২টায় তিনি বঙ্গভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বঙ্গভবনে প্রথম কার্যক্রম ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

দায়িত্ব গ্রহণের পর রোববার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

পরে তিনি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!