যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

১৫
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ২৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্তবর্তী ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মোট মূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। উদ্ধার করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি অভিযান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!