যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

জানুয়ারিতে দুই পর্বে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ PM ৫৪
জানুয়ারিতে দুই পর্বে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ফাইল ছবি।

২০২৭ সালের বিশ্ব ইজতেমার আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই এবারের ইজতেমার সূচি চূড়ান্ত করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী অনুসারীরা অংশ নেবেন। এর এক সপ্তাহ পর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন।

ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টিও ব্রিফিংয়ে উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ভিসা নীতিমালা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ধর্ম মন্ত্রণালয়।

বিশ্ব ইজতেমাকে ঘিরে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হওয়ায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মুসল্লিদের যাতায়াতসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে।

প্রতি বছর টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় সাম্প্রতিক সময়ে এটি দুই পর্বে আয়োজন করা হচ্ছে।

বিশ্ব ইজতেমা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!