যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ PM ৫০
এক দিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম

বাংলাদেশে স্বর্ণের বাজারে নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। বুধবার থেকেই এই মূল্য কার্যকর হয়েছে।

এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়। তার আগের দিন সোমবার, ২৩ নভেম্বর, একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল।

তবে রোববার, ২২ নভেম্বর, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমিয়েছিল বাজুস। ফলে কয়েক দিনের ব্যবধানে বাজারে একাধিকবার মূল্য পরিবর্তনের পর বুধবার আবারও দাম কমানোর ঘোষণা এলো।

স্বর্ণের দাম স্বর্ণের বাজার বাজুস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!