যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বাড়াতে নতুন প্রজ্ঞাপন, মিলবে অগ্রিম ইনক্রিমেন্ট

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ PM

১০৮
সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বাড়াতে নতুন প্রজ্ঞাপন, মিলবে অগ্রিম ইনক্রিমেন্ট

ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষক-শিক্ষিকাদের বেতন কাঠামোতে অগ্রিম বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) সুবিধা দিতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যা অর্থ মন্ত্রণালয়ের পূর্বানুমোদনের ভিত্তিতে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী শিক্ষক-শিক্ষিকাদের পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার বিপরীতে অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদান করা হবে। দ্বিতীয় শ্রেণির এমএড অথবা মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকারা একটি অগ্রিম ইনক্রিমেন্ট পাবেন। আর প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে দুটি অগ্রিম বর্ধিত বেতন প্রযোজ্য হবে।

বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে (চাকরি বেতন ও ভাতা) আদেশ, ২০১৫-এর ১২(২) অনুচ্ছেদের আওতায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তৎকালীন শিক্ষা বিভাগীয় স্মারকের তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম যুক্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। ফলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা ওই তারিখ থেকে বকেয়া সুবিধাও পাওয়ার সুযোগ পাবেন।

সহকারি শিক্ষক বেতন শিক্ষক ইনক্রিমেন্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!