যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

রাবিতে ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ PM

৭০
রাবিতে ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটের ফল আজ শনিবার বিকেলে প্রকাশিত হয়েছে। কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট  https://admission.ru.ac.bd/ -এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। 

এ ইউনিটে গ্রুপ-১ এর ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ১৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ২৩.১৫ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০। 

এই ইউনিটের গ্রুপ-২ এর ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৮৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৭০৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ২৬.৩২ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.০০। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ( https://admission.ru.ac.bd/ ) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে ( https://www.facebook.com/rajshahi.university.ac.bd ) পরবর্তীতে প্রকাশ করা হবে।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!