যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ইরান–মধ্যপ্রাচ্য উত্তেজনা: ট্রাম্পের সঙ্গে আমিরাত প্রেসিডেন্টের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ PM ৭০
ইরান–মধ্যপ্রাচ্য উত্তেজনা: ট্রাম্পের সঙ্গে আমিরাত প্রেসিডেন্টের আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ এবং এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো কীভাবে আরও বিস্তৃত করা যায়, সে বিষয়েও মতামত বিনিময় করেন ট্রাম্প ও শেখ মোহাম্মদ।

এর এক দিন আগে বুধবার হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংকট এবং ইরানকে ঘিরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এদিকে ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটনের চাপও বাড়ছে। যুক্তরাষ্ট্র নতুন করে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ তৈরির উদ্যোগ নিয়েছে। এর মধ্যেই লারাক দ্বীপে মার্কিন হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ওই হামলার জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ও আমিরাতের প্রেসিডেন্টের সরাসরি আলোচনা আঞ্চলিক সংকট ও কূটনৈতিক প্রচেষ্টার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো।

ডোনাল্ড ট্রাম্প শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!