যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ PM | সর্বশেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ PM ৫০
হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের প্রত্যাখ্যান

ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে তিনি এ অনুরোধ জানান বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

তবে সৌদি যুবরাজের অনুরোধে সাড়া দেননি ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর কোনও পরিকল্পনা বর্তমানে ট্রাম্প প্রশাসনের নেই।

এর আগে একই দিনে সিএনএন জানায়, সৌদি আরবে প্রায় ১০০ মার্কিন সামরিক উপদেষ্টা অবস্থান করছেন। হুথিদের সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে সৌদি বাহিনীকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিচ্ছেন তারা। তবে এসব মার্কিন সামরিক উপদেষ্টা হুথিদের বিরুদ্ধে কোনো হামলায় সরাসরি অংশ নিচ্ছেন না।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের মাত্রা বাড়ার মধ্যে ওয়াশিংটন রিয়াদকে সমর্থন দিচ্ছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়া এড়িয়ে চলার অবস্থানেই রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!