যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ PM ৬০
নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৬ অক্টোবরের এই উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমার এক দিন আগে শুক্রবার তিনি এ সিদ্ধান্ত নেন।

মনোনয়ন প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, নন্দীগ্রাম উপনির্বাচনে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে তাঁর শিবির কংগ্রেসকে সমর্থন করবে।

এর আগে শুক্রবারই নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে নতুন দলীয় নাম ও নির্বাচনী প্রতীক বরাদ্দ করে। এর ফলে তৃণমূল কংগ্রেসের প্রচলিত নাম ও প্রতীকের ওপর ওই গোষ্ঠীর দাবি কার্যত শেষ হয়ে যায়।

মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে পেশায় শিক্ষক। শুক্রবার বিকেলে তিনি স্বামী সত্যজিৎকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এর পরই তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারের ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা নেতৃত্বাধীন ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর আর কোনো প্রার্থী থাকল না।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!