ইকাতেরিনবার্গ ইয়ুথ ফেস্টিভ্যালে ‘এস্বার’-এর AI প্ল্যাটফর্মের স্টলে দর্শনার্থীরা।
রাশিয়ার ইকাতেরিনবার্গে অনুষ্ঠিত International Festival of Youth 2026-এ ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী ‘এস্বার’ ব্যাংকের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত উৎসবে প্ল্যাটফর্মটি দুই লাখ ১০ হাজারের বেশি অনুরোধ প্রক্রিয়া করেছে।
রাশিয়াসহ বিশ্বের ১৯১টি দেশের প্রায় ১০ হাজার যুব প্রতিনিধি এই উৎসবে অংশ নেন। এর পাশাপাশি শতাধিক দেশ থেকে শিশু-কিশোর, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও পেশাজীবী, মেন্টর, বিনিয়োগকারী এবং গণমাধ্যমকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।
উৎসবে ব্যবহৃত AI সহকারীটি রাশিয়ার নিউরাল নেটওয়ার্ক ‘গিগাচ্যাট’ এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। অংশগ্রহণকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দের বক্তার ভিত্তিতে ব্যক্তিগত সময়সূচি তৈরির পাশাপাশি বিভিন্ন ভেন্যুতে যাওয়ার রুট নির্ধারণ এবং অনুষ্ঠানের বিষয়ে তথ্য ও পরামর্শ নিতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
ফেস্টিভ্যালের আগের অধিবেশনগুলোর সংক্ষিপ্তসার পাওয়ার সুবিধাও ছিল এতে। রুশ ও ইংরেজি—দুই ভাষায় অনুবাদের ব্যবস্থাও প্ল্যাটফর্মটিতে রাখা হয়েছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজন স্বতন্ত্র ব্যবহারকারী গড়ে প্রায় ২১টি অনুরোধ করেছেন। ফেস্টিভ্যাল চলাকালে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানসূচি বোঝা, প্রয়োজনীয় স্থান খুঁজে বের করা এবং যাতায়াতের রুট নির্ধারণের মতো কাজে একাধিকবার AI সহায়তা নিয়েছেন।
AI ব্যবহারের সঙ্গে মিলেছে ‘কয়েন’
প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে অংশগ্রহণকারীদের অ্যাকাউন্টে ‘কয়েন’ জমা হওয়ার ব্যবস্থাও ছিল। এসব কয়েন ব্যবহার করে ফেস্টিভ্যালে ‘এস্বার’-এর স্টল থেকে স্মারক পণ্য কেনা, কাইনেটিক প্রাচীরে শুভেচ্ছাবার্তা প্রদর্শন এবং শিল্পী ভানিয়া দিমিত্রিয়েঙ্কোর অটোগ্রাফ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যেত।
রাশিয়ায় বিভিন্ন পশ্চিমা প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহারে বিধিনিষেধ থাকলেও দেশটিতে স্থানীয় AI প্রযুক্তির ব্যবহার অব্যাহত রয়েছে। ইকাতেরিনবার্গের এই যুব উৎসবে ‘এস্বার’-এর AI সহকারীর ব্যবহার সেই স্থানীয় প্রযুক্তিনির্ভর সেবার একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে।
রুশ AI প্ল্যাটফর্ম গিগাচ্যাট রাশিয়ার AI রুশ কৃত্রিম বুদ্ধিমত্তা International Festival of Youth 2026
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!