যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

তুরস্কের সোমায় খনি ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:০০ PM ৪৪
তুরস্কের সোমায় খনি ধসে নিহত ৫

সোমায় খনি ধসের পর উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলের মানিসা প্রদেশে খনি ধসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর খনির ভেতরে আটকা পড়া সর্বশেষ তিন শ্রমিকের মরদেহ শুক্রবার উদ্ধার করা হলে নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়।

স্থানীয় গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মানিসা প্রদেশের সোমা জেলায় একটি খনিতে ধসের ঘটনা ঘটে। ইজমির শহর থেকে খনিটির অবস্থান প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। দুর্ঘটনার সময় সেখানে মোট সাতজন শ্রমিক আটকা পড়েছিলেন।

উদ্ধারকারীরা প্রথম পর্যায়ে দুজন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। একই সময়ে আরও দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে খনির ভেতরে আরও তিন শ্রমিক আটকা থাকার তথ্য নিশ্চিত হয়।

শুক্রবার ভোরে উদ্ধারকারী দল ওই তিন শ্রমিকের মরদেহও বের করে আনে। এরপর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে।

সোমার এই অঞ্চলটি তুরস্কের ভয়াবহ খনি দুর্ঘটনার ইতিহাসের সঙ্গেও জড়িত। ২০১৪ সালে একই এলাকায় দেশটির অন্যতম প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ভূগর্ভে আগুনের পর কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৩০১ জন শ্রমিক প্রাণ হারান।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!