ছবি: সংগৃহীত
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ১৮ গ্রেডের বিভিন্ন পদে মোট ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাব সহকারী, করণিক, উন্নয়নকারী ও সাহায্যকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা রাখা হয়েছে।
হিসাব সহকারী পদে নিয়োগ দেওয়া হবে ৪৯ জন। এই পদের জন্য প্রার্থীদের বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি হিসাব, অডিট বা অর্থ বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বেতন গ্রেড-১৩ অনুযায়ী ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
করণিক পদে ২৮ জন নিয়োগ পাবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বেতন গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
উন্নয়নকারী পদে ৪১ জন নেওয়া হবে। এ পদের জন্য বিজ্ঞানে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
সাহায্যকারী পদে ১৭ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বিজ্ঞানে এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বেতন গ্রেড-১৮ অনুযায়ী ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা।
আবেদনকারীদের বয়স ১৬ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা তিতাস গ্যাসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ২৩ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ সময় ২১ আগস্ট ২০২৬ বিকেল ৫টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি, পেট্রোবাংলা ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
তিতাস গ্যাস চাকরি চাকরির খবর সরকারি চাকরি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!