ছবি:সংগৃহীত
চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বন্ধ থাকা জামালপুর-ঢাকা রুটে প্রায় ১৫ ঘণ্টা পর বাস চলাচল আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এর আগে বুধবার রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি সড়ক দুর্ঘটনা ও বাসে হামলার ঘটনায় চালক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। এরপর ধীরে ধীরে বাস চলাচল স্বাভাবিক হয়।
ধর্মঘট প্রত্যাহারের দিনই দুপুর ১টার দিকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজিব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ছাত্রশক্তি, যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচিতে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির পাঁচজন নেতাকর্মী আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার রাতে জামালপুরের লাহিরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় চারজন নিহত হন।
এ ঘটনার কয়েক দিন পর বুধবার জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজিব পরিবহনের দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে।
পরপর এসব ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছিল।
জেলা প্রশাসনের আশ্বাসের পর আপাতত সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এবং জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
জামালপুর-ঢাকা বাস চলাচল বাস মালিক সমিতি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!