যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে এনএসডিএর সভা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ PM ৪১
দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে এনএসডিএর সভা

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা; ছবি: সংগৃহীত

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় দেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে চলমান দক্ষতা উন্নয়ন উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসে।

দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা এবং এ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

এনএসডিএর গভর্নিং বোর্ডের এই সভার মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা ও সমন্বয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়েছে।

তারেক রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!