ছবি: সংগৃহীত
কুমিল্লায় কাঁঠালিয়া নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর চরে আধিপত্য ও দখল নিয়ে কয়েকটি গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চর দখল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!