যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

রংপুরের

মিঠাপুকুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ PM ২৯
মিঠাপুকুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত ফিলিং স্টেশনের বিপরীতে মাজার মসজিদের সামনে একটি মাটিবাহী ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উদ্দেশে ছেড়ে আসা ‘খান এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

রংপুর মিঠাপুকুর সড়ক দুর্ঘটনা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!