ফোর্ট্রেসের ‘গলফভিউ’ প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠান। ছবিঃ সবুজ নিশান
আবাসন খাতে নতুন এক মাইলফলক অর্জন করেছে ফোর্ট্রেস। প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রতীক্ষিত আবাসন প্রকল্প ‘গলফভিউ (GOLFVIEW BY FORTRESS)’-এর ফ্ল্যাট আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার (২৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে ফোর্ট্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পের গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফোর্ট্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুৎফর রহমান অপু বলেন, গলফ কোর্সসংলগ্ন মনোরম পরিবেশে নির্মিত এই প্রকল্পটি আধুনিক জীবনযাত্রার চাহিদাকে বিবেচনায় রেখে পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, গলফভিউ প্রকল্পে আধুনিক স্থাপত্যশৈলী, উন্নত নির্মাণমান, নান্দনিক নকশা এবং আরামদায়ক আবাসন সুবিধার সমন্বয় করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের চারপাশের সবুজ পরিবেশ ও উন্মুক্ত জায়গা বাসিন্দাদের জন্য শান্তিপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করবে।
লুৎফর রহমান অপু আরও বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করে গ্রাহকদের কাছে হস্তান্তর করা ফোর্ট্রেসের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও গুণগত মান, স্বচ্ছতা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ফোর্ট্রেসের কাছ থেকে ফ্ল্যাট বুঝে নিয়ে গ্রাহক রুকসানা শারমিন বলেন, নিজের স্বপ্নের ঠিকানা হাতে পেয়ে তিনি আনন্দিত। নির্ধারিত সময়ে মানসম্মত ফ্ল্যাট হস্তান্তরের জন্য ফোর্ট্রেসকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, প্রকল্পটির নির্মাণমান, নান্দনিক পরিবেশ এবং সবুজ প্রাকৃতিক আবহ তাকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ল্যান্ড ওনার লেফটেন্যান্ট কর্নেল আতিকুল হক চৌধুরী বলেন, গলফভিউ প্রকল্পের সফল বাস্তবায়ন ও ফ্ল্যাট হস্তান্তর একটি আনন্দের মুহূর্ত। ফোর্ট্রেস পেশাদারিত্ব ও সততার সঙ্গে প্রকল্পটি সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে ফ্ল্যাট মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেওয়া হয়। নতুন বাসিন্দারা প্রকল্পের নির্মাণমান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোর্ট্রেসের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল ডাইরেক্টর মো. মিজানুর রহমান, অপারেশন ডাইরেক্টর মো. জাহিদ হাসান নিলয় এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর মো. ফারুক হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!