যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

এলপিজির দামে বড় স্বস্তি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ PM

৪৮
এলপিজির দামে বড় স্বস্তি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বিইআরসি। ছবিঃ সংগৃহীত

গৃহস্থালি পর্যায়ে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর শহীদ প্রকৌশলী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন ঘোষণার আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। সর্বশেষ ঘোষণায় সেই দাম আরও কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছে, যা ভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া গত জুন মাসে বিইআরসি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়েছিল। সে সময় প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

বিশ্ববাজারে এলপিজির আমদানি মূল্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় প্রতি মাসে বিইআরসি নতুন মূল্য নির্ধারণ করে থাকে। সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে দেশের এলপিজি ব্যবহারকারী লাখো পরিবার কিছুটা আর্থিক স্বস্তি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!