যুক্তরাষ্ট্র   শনিবার ৩০ মে ২০২৬,১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেশাজীবী ক্যাটাগরিতে ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন মো. শাখাওয়াত হোসেন

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:২২ PM

৪৬
পেশাজীবী ক্যাটাগরিতে ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন মো. শাখাওয়াত হোসেন

পুরস্কার গ্রহণ করছেন মো. শাখাওয়াত হোসেন। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পে দীর্ঘদিনের নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ এবং অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’।

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি তার হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়।

এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান (কৃষি), খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা) (শিল্প ও সংস্কৃতি) এবং দৃক-এর প্রতিষ্ঠাতা শহীদুল আলম, যিনি আজীবন সম্মাননায় ভূষিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি দেশের আতিথেয়তা খাতে নতুন মানদণ্ড তৈরি করেছে। প্রতিষ্ঠানটির অধীনে দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসা রেসিডেন্স প্রিমিয়াম সেবা ও টেকসই আতিথেয়তা চর্চার মাধ্যমে দেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সম্মাননা গ্রহণ করে মো. শাখাওয়াত হোসেন বলেন, এই অর্জন তার একক নয়; এটি তার সহকর্মীদের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রতিফলন।

হু_স_হু_বাংলাদেশ অ্যাওয়ার্ড_২০২৬ বাংলাদেশ_পর্যটন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!