যুক্তরাষ্ট্র   বুধবার ২৭ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ, তারেক রহমান ও জাইমাকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগ

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:০৬ PM

১৬
নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ, তারেক রহমান ও জাইমাকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগ

ছবি : এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এতে নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

আইনজীবী একেএম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, কেন নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না— সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের ঠিকানা হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে— অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটোয়ারীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!