যুক্তরাষ্ট্র   শনিবার ৩০ মে ২০২৬,১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

রিয়েলমি সি১০০আই বাংলাদেশে: ৭,০০০mAh ব্যাটারি, ৩ দিন ব্যাকআপসহ নতুন স্মার্টফোন উন্মোচন

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:১১ PM

৪৫
রিয়েলমি সি১০০আই বাংলাদেশে: ৭,০০০mAh ব্যাটারি, ৩ দিন ব্যাকআপসহ নতুন স্মার্টফোন উন্মোচন

রিয়েলমির নতুন স্মার্টফোন সি১০০আই—৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে ও স্লিম ডিজাইনের সমন্বয়ে এসেছে বাজারে।

তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করে স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ড realme। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে নতুন স্মার্টফোন রিয়েলমি সি১০০আই, যেখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি।

কোম্পানির দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ডিভাইসটি স্বাভাবিক ব্যবহারে প্রায় তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি এতে ১২০ হার্জ আলট্রা-স্মুথ ডিসপ্লে থাকায় গেমিং, স্ক্রলিং ও ভিডিও দেখা আরও মসৃণ অভিজ্ঞতা দেবে।

পারফরম্যান্স ও বিনোদন ব্যবহারে এই ফোনে রয়েছে ৮ ঘণ্টা পর্যন্ত গেমিং, প্রায় ৯৬ ঘণ্টার বেশি মিউজিক প্লেব্যাক এবং ২১ ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং সুবিধা। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এতে ১,৬০০-এর বেশি চার্জ সাইকেল এবং প্রায় ৬ বছরের ব্যাটারি লাইফ নিশ্চিত করার কথা জানিয়েছে কোম্পানি। এছাড়া রিভার্স চার্জিং ফিচারও যুক্ত করা হয়েছে।

ডিজাইনের দিক থেকে রিয়েলমি সি১০০আই মাত্র ৮.৩৮ মিমি পাতলা এবং ২০৮ গ্রাম ওজনের, যা বড় ব্যাটারির ফোন হলেও স্লিম লুক বজায় রেখেছে। এতে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ-স্টাইল রাউন্ডেড কর্নার এবং ক্লিয়ার স্পিকারসহ ৩০০% পর্যন্ত আলট্রা ভলিউম সাপোর্ট।

সফটওয়্যার ও পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে দেওয়া হয়েছে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক রিয়েলমি ইউআই এবং দীর্ঘমেয়াদি স্মুথ পারফরম্যান্সের জন্য ৪৮ মাসের ফ্লুয়েন্সি অপ্টিমাইজেশন। এছাড়া নিরাপত্তার জন্য রয়েছে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স।

নতুন এই স্মার্টফোনটি ডন পার্পল এবং ডাস্ক গ্রে—এই দুইটি রঙে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ বাজারে এর দুটি ভ্যারিয়েন্ট আনা হয়েছে:

  • ৪ জিবি + ৬৪ জিবি: ১৫,৯৯৯ টাকা
  • ৪ জিবি + ১২৮ জিবি: ১৭,৯৯৯ টাকা

দীর্ঘ ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে এবং আধুনিক ফিচারের কারণে রিয়েলমি সি১০০আই মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!