যুক্তরাষ্ট্র   শনিবার ৩০ মে ২০২৬,১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশে এলো অপো এ৬সি, ৭০০০mAh ব্যাটারি টিকবে ৬ বছর পর্যন্ত

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:১৮ PM

৪৫
বাংলাদেশে এলো অপো এ৬সি, ৭০০০mAh ব্যাটারি টিকবে ৬ বছর পর্যন্ত

নতুন অপো এ৬সি স্মার্টফোনে রয়েছে ৭০০০mAh ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে ও এআই ক্যামেরা ফিচার।

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড OPPO। নতুন অপো এ৬সি স্মার্টফোনটি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, এআই-চালিত ফিচার এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটি মূলত দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যেই আনা হয়েছে।

অপো এ৬সি-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। কোম্পানির দাবি, এই ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স দেওয়ার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। দীর্ঘ সময় চার্জ ব্যাকআপের পাশাপাশি এতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে।

স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে এআই-নির্ভর ফটোগ্রাফি ফিচার। এর মধ্যে এআই ইরেজার ব্যবহার করে ছবির অপ্রয়োজনীয় অংশ সহজেই মুছে ফেলা যাবে। অন্যদিকে, এআই ক্লিয়ার ফেস প্রযুক্তি ছবির পোর্ট্রেইটকে আরও পরিষ্কার ও বিস্তারিত করে তুলবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে অপো এ৬সি-তে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা দীর্ঘ সময় ডিভাইসটির স্মুথনেস ও রেসপন্সিভ পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করবে। মাল্টিটাস্কিং, গেমিং ও অ্যাপ ব্যবহারে দীর্ঘদিন ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা পাওয়ার দাবি করেছে কোম্পানি।

ফোনটিতে আরও রয়েছে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা। ফলে পানির ছিটা বা ভেজা হাতে ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহারকারীরা বাড়তি সুরক্ষা পাবেন।

অপো এ৬সি-তে দেওয়া হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। গেমিংয়ের জন্য ডিভাইসটি সর্বোচ্চ ৬০ এফপিএসে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম বলে জানিয়েছে অপো।

ডিজাইনের ক্ষেত্রেও প্রিমিয়াম লুক বজায় রাখা হয়েছে। পলিশড ফিনিশ ও আরামদায়ক গ্রিপের মাধ্যমে ফোনটি স্টাইল ও ব্যবহারযোগ্যতার সমন্বয় করেছে।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে দীর্ঘস্থায়ী ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন নিশ্চিত করতেই অপো এ৬সি বাজারে আনা হয়েছে।

ঈদ উপলক্ষে বিশেষ অফারের আওতায় অপো এ৬সি ক্রেতারা পাচ্ছেন ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাশাপাশি থাকছে বিভিন্ন লাইফস্টাইল গিফট ও সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধা।

ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন—এই দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!