ঈদ উপলক্ষে দেশজুড়ে বিশেষ অফার ঘোষণা করেছে Xiaomi।
ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান Xiaomi। ‘ঈদ উইথ শাওমি’ নামে এই ক্যাম্পেইন ২ মে থেকে শুরু হয়েছে এবং ঈদের দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশজুড়ে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় স্মার্টফোন ও ট্যাবলেট ক্রেতাদের জন্য থাকছে মূল্যছাড়, কার্ডবিহীন কিস্তি সুবিধা এবং বিভিন্ন আকর্ষণীয় উপহার।
ক্যাম্পেইনের অংশ হিসেবে Redmi Note 15 Pro+ স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ৫ হাজার টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা।
এ ছাড়া ‘হালাল ফ্লেক্স’ নামের কার্ডবিহীন কিস্তি সুবিধার মাধ্যমে মাত্র ৩ হাজার টাকা ডাউন পেমেন্টে Redmi Note 15 5G কেনার সুযোগ থাকছে। এর সঙ্গে উপহার হিসেবে দেওয়া হবে Redmi Watch 5 Active।
শাওমির অন্যান্য স্মার্টফোনেও থাকছে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে কিস্তি সুবিধা। পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে দেওয়া হবে ট্রাভেল ব্যাগ, টি-শার্টসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য। ট্যাবলেট ক্রয়ের ক্ষেত্রেও থাকছে একই ধরনের অফার।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য প্রযুক্তিপণ্য আরও সহজলভ্য করতে কার্ডবিহীন কিস্তি সুবিধা চালু করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মূল্যছাড় ও অফারের মাধ্যমে উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘হালাল ফ্লেক্স’ সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা।
স্টক থাকা সাপেক্ষে সীমিত সময়ের জন্য এই অফার পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য শাওমির অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঈদ উইথ শাওমি শাওমি অফার বাংলাদেশ রেডমি নোট ১৫ প্রো প্লাস
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!