যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

৮ অক্টোবর ওটিটিতে রায়হান রাফির ‘প্রেশার কুকার’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ PM ৭৩
৮ অক্টোবর ওটিটিতে রায়হান রাফির ‘প্রেশার কুকার’

সিনেমা ‘প্রেশার কুকার’-এর পোস্টার। সংগৃহীত ছবি

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেশার কুকার’ এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে। আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বজুড়ে হইচইয়ে দেখা যাবে সিনেমাটি।

ঢাকার ব্যস্ত নগরজীবনের নানা চাপ ও সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। সিনেমার গল্পে চার নারীকে ঘিরে তৈরি হয়েছে মূল কাহিনি। প্রতিদিনের জীবনে জমতে থাকা মানসিক চাপ, নানা সংকট এবং সেই পরিস্থিতি একসময় কীভাবে বিস্ফোরণ ঘটায়, সেটিই গল্পের অন্যতম বিষয়।

সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে চার নারী চরিত্রে অভিনয় করেছেন বুবলী, নাজিফা তুষি, মারিয়াম মেহনতি ও স্নিগ্ধা চৌধুরী।

তাদের সঙ্গে সিনেমাটিতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবুসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার আন্তর্জাতিক দর্শকের জন্য সিনেমাটির ওটিটি মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৮ অক্টোবর থেকে হইচইয়ে সিনেমাটি বিশ্বব্যাপী দর্শকের জন্য উন্মুক্ত হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!