ছবি: সংগ্রহীত
ফেব্রুয়ারি মাস এলেই ভালোবাসার আবহে ভরে ওঠে চারপাশ। এই মাসকে বলা হয় প্রেমের মাস, আর তার সবচেয়ে আলোচিত অংশ হলো ভ্যালেন্টাইনস উইক। আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবসের মধ্য দিয়ে শুরু হয়ে গেল সেই বহুল প্রতীক্ষিত প্রেমের সপ্তাহ, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে।
ভ্যালেন্টাইনস উইকের সাত দিনে সাতটি বিশেষ দিবস পালনের মাধ্যমে ভালোবাসা, আবেগ, অনুভূতি ও প্রতিশ্রুতিকে নতুন করে উদযাপন করা হয়। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার সুযোগ এনে দেয় এই দিনগুলো। কারও কাছে এটি ভালোবাসা প্রকাশের সময়, আবার কারও কাছে অভিমান ভাঙানোর সুন্দর উপলক্ষ।
চলুন দেখে নেওয়া যাক ভ্যালেন্টাইনস সপ্তাহে কবে কোন দিবস—
৭ ফেব্রুয়ারি – রোজ ডে (গোলাপ দিবস):
ভালোবাসার প্রতীক গোলাপ উপহার দেওয়ার দিন। লাল গোলাপ ভালোবাসার প্রতীক হলেও গোলাপি, সাদা, হলুদ, নীল বা ল্যাভেন্ডার রঙের গোলাপও আলাদা অনুভূতির বার্তা দেয়।
৮ ফেব্রুয়ারি – প্রপোজ ডে:
মনের মানুষকে ভালোবাসার কথা জানিয়ে আজীবনের সঙ্গী করে পাওয়ার প্রস্তাব দেওয়ার দিন।
৯ ফেব্রুয়ারি – চকোলেট ডে:
মিষ্টি সম্পর্কের প্রতীক হিসেবে প্রিয়জনকে চকোলেট উপহার দেওয়ার দিন।
১০ ফেব্রুয়ারি – টেডি ডে:
ভালোবাসার কোমল প্রকাশ হিসেবে টেডি উপহার দিয়ে প্রিয় মানুষকে আনন্দিত করার দিন।
১১ ফেব্রুয়ারি – প্রমিস ডে:
ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার দিন।
১২ ফেব্রুয়ারি – হাগ ডে:
একটি আলিঙ্গনের মাধ্যমে ভালোবাসা, নিরাপত্তা ও ভরসার অনুভূতি প্রকাশের দিন।
১৩ ফেব্রুয়ারি – কিস ডে:
চুম্বনের মাধ্যমে ভালোবাসার গভীর অনুভূতি প্রকাশের বিশেষ দিন।
১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইনস ডে:
বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ভালোবাসা উদযাপনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন।
আজ গোলাপ দিবস দিয়ে শুরু হওয়া এই প্রেমের সপ্তাহে প্রিয়জনকে একটি গোলাপ উপহার দিয়েই বলা যেতে পারে না বলা অনেক কথা। যুগ যুগ ধরে গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রেম, অনুভূতি ও মুগ্ধতার প্রকাশে গোলাপের আবেদন আজও অটুট।
প্রচলিত ধারণা অনুযায়ী, ভিক্টোরিয়ান যুগে মানুষ প্রিয়জনকে মনের কথা জানানোর জন্য গোলাপ আদান-প্রদানের রীতি চালু করেছিলেন। যদিও গোলাপ দিবসের সুনির্দিষ্ট সূচনা ইতিহাস স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত যে এই দিন দিয়েই ভ্যালেন্টাইনস সপ্তাহের সূচনা হয়।
আজকের দিনে একটি গোলাপই হতে পারে ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা।
বিশ্ব ভালোবাসা দিবস গোলাপ দিবস ভ্যালেন্টাইনস উইক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!