যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

বরিশালে ধামাকা এন্ট্রি! প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর উদ্বোধন, গ্র্যান্ড ওপেনিংয়ে চমক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM ১৯৭
বরিশালে ধামাকা এন্ট্রি! প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর উদ্বোধন, গ্র্যান্ড ওপেনিংয়ে চমক

বরিশালে ইল্লিয়ীনের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোরে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ভিড় জমিয়েছে ফ্যাশনপ্রেমীরা। ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র বরিশাল-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ইল্লিয়ীন-এর নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর। ২৫ ফেব্রুয়ারি থেকে ০১ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে স্টোরটি উদ্বোধন করা হয়।

রাজধানীর বাইরে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলোতে প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল অভিজ্ঞতা সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগকে ব্র্যান্ডটির একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নতুন স্টোরটি বরিশালের ক্রেতাদের জন্য আধুনিক, আরামদায়ক এবং প্রিমিয়াম শপিং গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে।

স্টোরটিতে ইল্লিয়ীনের সিগনেচার কালেকশনের আওতায় পুরুষ, নারী ও শিশুদের পোশাক, জুতা, সুগন্ধি এবং ফ্যাশন অ্যাকসেসরিজের বিস্তৃত সংগ্রহ রাখা হয়েছে। আধুনিক ইন্টেরিয়র ডিজাইন, প্রশস্ত ডিসপ্লে এবং গ্রাহককেন্দ্রিক সেবা—সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করছে।

উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথি, ফ্যাশনপ্রেমী ও স্থানীয় ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা সরাসরি স্টোরের পরিবেশ ও কালেকশন ঘুরে দেখেন এবং পণ্যের মান ও উপস্থাপনার প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেন, বরিশালে এ ধরনের প্রিমিয়াম মাল্টি-ব্র্যান্ড স্টোর ফ্যাশন শপিংয়ের নতুন মানদণ্ড স্থাপন করবে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে পাঁচ দিনজুড়ে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘ইন-স্টোর সারপ্রাইজ’, আকর্ষণীয় অফার ও এক্সক্লুসিভ শপিং অভিজ্ঞতা—যা ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বরিশালে প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য। নতুন এই মাল্টি-ব্র্যান্ড স্টোরের মাধ্যমে আমরা গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই এবং ব্র্যান্ডের মান, সেবা ও ইন-স্টোর অভিজ্ঞতার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশ্লেষকদের মতে, বরিশালে এই স্টোর উদ্বোধনের মাধ্যমে দক্ষিণাঞ্চলে প্রিমিয়াম ফ্যাশন মার্কেটে প্রতিযোগিতা আরও জোরদার হবে এবং স্থানীয় ক্রেতারা রাজধানীসম অভিজ্ঞতা নিজেদের শহরেই পাবেন।

ইল্লিয়ীন বরিশাল ফ্যাশন প্রিমিয়াম লাইফস্টাইল ২০২৬

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!