ছবি: সংগৃহীত
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা; বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে|
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
পুলিশ ডিআইজি কমিশনার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!