যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু অর্থায়নের দাবি তুলে ধরবেন তারেক রহমান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ PM ১২
কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু অর্থায়নের দাবি তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে দেশটিতে থাকবেন তিনি। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও ক্ষতিপূরণের বিষয়গুলো তুলে ধরবে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বগুলোতে অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কে যাবেন সরকারপ্রধান।

তুরস্কের আনতালিয়া শহরের এক্সপো সেন্টারে শুরু হয়েছে এবারের কপ সম্মেলন। আগামী ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের অধিবেশনের দুটি পৃথক পর্বে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেরও সূচি রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের আলোচনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন পাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি উন্নত দেশগুলোর কাছ থেকে সহজে ব্যবহারযোগ্য আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তরের দাবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষা ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করাই এ অবস্থানের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!