যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

টেস্টে সাত হাজার রানের প্রথম বাংলাদেশি মুশফিক

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ PM ১০
টেস্টে সাত হাজার রানের প্রথম বাংলাদেশি মুশফিক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের ঘরে পৌঁছেছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় রান সংগ্রহ করে বিরল এই কীর্তি গড়েন তিনি। তাঁর মোট টেস্ট রান এখন ৭ হাজার ৫।

এর আগে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার মাইলফলকও স্পর্শ করেছিলেন মুশফিক। টেস্টে দেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবেও তাঁর অবস্থান শীর্ষে। এবার সাত হাজার রানের মাইলফলক যোগ হলো তাঁর দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের অর্জনের তালিকায়।

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই এই রেকর্ড গড়ার সুযোগ ছিল মুশফিকের সামনে। সাত হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৪৩ রান। কিন্তু চোটের কারণে ওই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ফলে অপেক্ষা বাড়ে এই অভিজ্ঞ ব্যাটারের।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রান করে মাইলফলকের কাছাকাছি পৌঁছে যান মুশফিক। দ্বিতীয় ইনিংসে আরও ১৪ রান যোগ করতেই সাত হাজারের সীমা অতিক্রম করেন। ১০৭ টেস্টের ক্যারিয়ারে তাঁর সংগ্রহ দাঁড়ায় ৭ হাজার ৫ রান।

মুশফিকুর রহিম মুশফিকের সাত হাজার রান টেস্ট ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিলেট টেস্ট বাংলাদেশের টেস্ট রেকর্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!