যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৫ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

হেলিকপ্টারে এলো ট্রফি

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২৮ AM

১০৩
হেলিকপ্টারে এলো ট্রফি

নানা বিতর্ক দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর। তবে কিছু ব্যতিক্রম চিত্রও দেখা গেছে। দ্বাদশ আসরের হীরাখচিত ট্রফি মাঠে এলো অভিনব কায়দায়। শুক্রবার ফাইনালের ঠিক দেড়ঘণ্টা আগে ইতিহাসে প্রথমবার একটি হেলিকপ্টারে মাঠে ট্রফি নিয়ে আসা হয়। এরপর শুরু হয় ফাইনালের ফটোসেশন।

অবশ্য বিপিএলের আগের আসরগুলোতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ট্রফি চলে আসত। তবে এবার চমকটা ফাইনালের জন্যই তুলে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল কাপড়ে ঢাকা ট্রফিটি হেলিকপ্টার থেকে মাঠে নামান যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর মাঠে একটি ট্রফি কেসের ওপর রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন।

এবারের বিপিএলকে ঘিরে ২৫ লাখ টাকা মূল্যের হীরকখচিত ট্রফি এনেছে বিসিবি। দুবাই থেকে এই ট্রফি প্রস্তুত করা হয়েছে। পুরো টুর্নামেন্টে এই ট্রফি জনসম্মুখে না আনায় সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। এদিকে, বিশ্বকাপ বয়কটসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ঝড় চললেও দর্শকদের ওপর তার প্রভাব পড়েনি তেমন।

ম্যাচ শুরু হওয়ার দুই ঘণ্টা আগেই স্টেডিয়ামের সব গেটের সামনে দর্শকদের তীব্র ভিড় দেখা গেছে। পছন্দের দলকে সমর্থন জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ক্রিকেটপ্রেমীরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!