নাটোরের বড়াইগ্রামের জোয়ারি-আটঘরিয়া স্কুল মোড়ে আরিফ খাঁর সার ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। ছবি:সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে আরিফ খাঁর সার ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (১০ অক্টোবর) উপজেলার জোয়ারি-আটঘরিয়া স্কুল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
জোয়ারি ও আটঘরিয়া এলাকার স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা আরিফ খাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাঁর ডিলারশিপ বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন জোয়ারি ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লালু, প্রভাষক মোর্তজা আলী বাবলু, সার ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম জসিম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতারা।
বক্তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে আরিফ খাঁ ও তাঁর পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক ও নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছেন। তাঁদের দাবি, বিএনপি সরকারের আমলে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার হিসেবে আরিফ খাঁর নিয়োগ দেওয়া হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থের বিনিময়ে এই ডিলারশিপ নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আরিফ খাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধনে শাজাহান আলী দাবি করেন, আরিফ খাঁর নিজস্ব ঘর, দোকান বা গুদাম নেই। সার ও বালাইনাশক বিক্রির অভিজ্ঞতা এবং ডিলারশিপ পাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বক্তারা আরিফ খাঁর ডিলারশিপ বাতিল করে আবেদনকারী বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে যোগ্য কাউকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
বড়াইগ্রাম নাটোর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!