ছবিঃ সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে নতুন Oppo A6k উন্মোচন করেছে Oppo। ৫০MP ক্যামেরা, ৬৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লেসহ বিস্তারিত জানুন।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নতুন স্মার্টফোন Oppo A6k উন্মোচন করেছে জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান Oppo। ‘Smoothness Without Limit’ প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা এই ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ক্যামেরার সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
নতুন এই স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হলো এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। উন্নত এআই প্রযুক্তির সাহায্যে এতে রয়েছে পোর্ট্রেট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও এবং নাইট মোড সুবিধা, যা ব্যবহারকারীদের সহজেই পেশাদার মানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেয়। দৈনন্দিন মুহূর্ত থেকে শুরু করে বিশেষ আয়োজন—সবকিছুই আরও জীবন্ত করে তুলতে সক্ষম এই ক্যামেরা।
পারফরম্যান্সের ক্ষেত্রে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 685 মোবাইল প্ল্যাটফর্ম, যা মাল্টিটাস্কিং, গেমিং এবং নিয়মিত ব্যবহারে ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা নিশ্চিত করে। স্মুথ অপারেশনের কারণে এটি ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যাটারির দিক থেকেও বেশ শক্তিশালী এই স্মার্টফোনটি। এতে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধা থাকায় এটি অন্য ডিভাইস চার্জ করতেও ব্যবহার করা যাবে, যা এটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে।
ডিসপ্লে অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এতে যুক্ত করা হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা স্মুথ স্ক্রলিং এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘমেয়াদী পারফরম্যান্স নিশ্চিতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এবং এআই-চালিত বিভিন্ন ফিচার যেমন এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০ ও থেফট প্রোটেকশন যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, “এই ডিভাইসের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদাকে আরও উন্নত অভিজ্ঞতায় রূপ দিতে চাই। শক্তিশালী পারফরম্যান্স ও স্মার্ট ফিচারের সমন্বয় এটিকে একটি পূর্ণাঙ্গ স্মার্টফোনে পরিণত করেছে।”
পহেলা বৈশাখ উপলক্ষে এই স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে থাকছে বিশেষ অফার। ক্রেতারা পাবেন ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। এছাড়া লটারি ক্যাম্পেইনের মাধ্যমে এয়ারবাডস, ব্যাকপ্যাক, টি-শার্ট ও ক্যাপ জেতার সুযোগ রয়েছে। পাশাপাশি টপ-আপ ভিত্তিক কার্ডলেস ইএমআই সুবিধাও দেওয়া হচ্ছে।
ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেট রঙে ৪GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের Oppo A6k এখন সারাদেশে পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়।
Oppo A6k Bangladesh নতুন স্মার্টফোন ২০২৬ বৈশাখ অফার Oppo
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!