যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্রাজিলিয়ান তারকা রাফিনহা

nayeemur989

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:১১ PM

৬১
রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্রাজিলিয়ান তারকা রাফিনহা

রিয়েলমির নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাফিনহা। ছবিঃ সংগৃহীত

তরুণদের কাছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড realme তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্রাজিলিয়ান ফুটবল তারকা Raphinha-কে ঘোষণা করেছে। আসন্ন FIFA World Cup-কে ঘিরে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই এ ঘোষণা এলো, যা তরুণ ব্যবহারকারীদের সঙ্গে ব্র্যান্ডটির সংযোগ আরও দৃঢ় করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গতি, সৃজনশীলতা ও আক্রমণভাগে কার্যকর পারফরম্যান্সের জন্য পরিচিত রাফিনহা বর্তমানে FC Barcelona এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলছেন। তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল Avaí FC-এ। আধুনিক ফুটবলে তিনি একজন গতিশীল ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন।

মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক উদ্যোগ ও তরুণদের উন্নয়নে সম্পৃক্ততার জন্য রাফিনহার সুনাম রয়েছে। এ দিকটি রিয়েলমির তরুণদের ক্ষমতায়ন ও সম্ভাবনা বিকাশের ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এই অংশীদারত্বের মাধ্যমে ব্র্যান্ডটি বিশ্বজুড়ে নতুন প্রজন্মের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে চায়।

এ বিষয়ে রাফিনহা বলেন, ফুটবলের এমন একটি উত্তেজনাপূর্ণ সময়ে রিয়েলমির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনই তাদের মূল শক্তি উল্লেখ করে তিনি জানান, সামনে ভক্তদের জন্য অনুপ্রেরণামূলক নানা উদ্যোগ আসছে।

এই সহযোগিতার অংশ হিসেবে রাফিনহা ‘মেক ইট রাফিনহা, মেক ইট রিয়েলমি’ শীর্ষক একটি ক্যাম্পেইনের নেতৃত্ব দেবেন। এতে ফুটবলের কিংবদন্তি Ronaldo Nazário, Romário এবং Pelé-এর ধারাবাহিকতায় নতুন প্রজন্ম কীভাবে প্রতিভা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে, তা তুলে ধরা হবে।

রাফিনহা রিয়েলমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!