ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’ বা GTA-এর নতুন সংস্করণ GTA 6 নিয়ে ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসছে রকস্টার গেমসের বহুল আলোচিত এই গেমটি।
প্রকাশক প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, চলতি বছরের ১৯ নভেম্বর থেকে GTA 6 খেলার সুযোগ পাবেন গেমাররা। এরই মধ্যে গেমটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।
নতুন এই গেম নিয়ে আগ্রহের মূল কারণ হলো দীর্ঘ সময় ধরে এর উন্নয়ন কাজ। ২০২৩ সালের শেষ দিকে GTA 6 বাজারে আনার ঘোষণা দিয়েছিল রকস্টার গেমস। এরপর আড়াই বছরের বেশি সময় ধরে গেমটির কাজ চলেছে।
GTA সিরিজের আগের সংস্করণগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নতুন সংস্করণে উন্নত গ্রাফিকস, বড় ওপেন ওয়ার্ল্ড, নতুন চরিত্র ও আধুনিক গেমপ্লে যুক্ত করা হয়েছে বলে আশা করছেন ভক্তরা।
তবে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই GTA 6 নিয়ে অনলাইনে বিতর্ক তৈরি হয়। সম্প্রতি এক ব্যক্তি গেমটির কিছু অংশ লাইভ স্ট্রিম করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পরে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা নেয় রকস্টার গেমস।
এর মধ্যেও নির্ধারিত সময়েই গেমটি প্রকাশ করার পরিকল্পনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
GTA 6-এর মুক্তির দিন ঘিরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রতিষ্ঠান বার্গার মোটর স্পোর্টস তাদের কর্মীদের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, কর্মীরা যাতে প্রথম দিনেই গেমটি উপভোগ করতে পারেন, সে জন্য ওই দিন ছুটি দেওয়ার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেম হিসেবে GTA 6-এর দাম নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে। বিভিন্ন সংস্করণ অনুযায়ী দাম ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের গেমারদের ক্ষেত্রে প্ল্যাটফর্ম ও আঞ্চলিক মূল্য অনুযায়ী খরচ নির্ধারিত হবে।
GTA 6 বাজারে আসার পর ভিডিও গেম শিল্পে নতুন রেকর্ড তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ভিডিও গেম GTA 6 রকস্টার গেমস
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!