ছবি: সংগৃহীত
ডেস্কটপ বা ল্যাপটপে WhatsApp Desktop ব্যবহার করতে গিয়ে অনেকেই লগ-ইন, মেসেজ পাঠানো, ছবি-ভিডিও আপলোড কিংবা ডাউনলোডের সমস্যায় পড়েন। অনেক ক্ষেত্রে অ্যাপে "Computer not connected" বার্তাও দেখা যায়। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এসব সমস্যার সবচেয়ে সাধারণ কারণ হলো দুর্বল বা অস্থিতিশীল ইন্টারনেট সংযোগ।
আপনিও যদি ডেস্কটপে WhatsApp ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন, তাহলে নিচের সমাধানগুলো অনুসরণ করতে পারেন।
১. ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন
প্রথমেই নিশ্চিত করুন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ঠিকভাবে কাজ করছে। ওয়াই-ফাই বা মোবাইল হটস্পটের সংযোগ বিচ্ছিন্ন হলে WhatsApp Desktop সার্ভারের সঙ্গে যোগাযোগ করতে পারে না।
২. WhatsApp Desktop অ্যাপ পুনরায় চালু করুন
অনেক সময় সাময়িক ত্রুটির কারণে অ্যাপ সঠিকভাবে কাজ করে না। এ ক্ষেত্রে অ্যাপটি সম্পূর্ণ বন্ধ করে আবার চালু করুন।
৩. লগ-আউট করে আবার লগ-ইন করুন
অ্যাপ পুনরায় চালু করার পরও সমস্যা থাকলে WhatsApp Desktop থেকে Log Out করে আবার মোবাইল দিয়ে QR কোড স্ক্যান করে লগ-ইন করুন।
৪. অ্যাপ আপডেট বা পুনরায় ইনস্টল করুন
পুরোনো সংস্করণের অ্যাপ ব্যবহার করলে বিভিন্ন বাগ বা সংযোগ সমস্যা দেখা দিতে পারে। তাই সর্বশেষ সংস্করণ ব্যবহার করুন। প্রয়োজন হলে অ্যাপটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করুন।
৫. কম্পিউটার রিস্টার্ট করুন
কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করে অন্তত ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। এরপর আবার চালু করে WhatsApp Desktop ব্যবহার করে দেখুন।
৬. অন্য নেটওয়ার্ক ব্যবহার করুন
অফিস, বিশ্ববিদ্যালয় বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে অনেক সময় WhatsApp ব্যবহারে সীমাবদ্ধতা থাকতে পারে। এমন পরিস্থিতিতে মোবাইল হটস্পট বা অন্য ইন্টারনেট সংযোগ ব্যবহার করে পরীক্ষা করুন।
৭. নেটওয়ার্কে WhatsApp ট্রাফিক অনুমোদন করুন
কিছু নেটওয়ার্ক বা ফায়ারওয়াল web.whatsapp.com এবং whatsapp.net-এর ট্রাফিক ব্লক করে রাখে। প্রয়োজনে নেটওয়ার্ক অ্যাডমিনের মাধ্যমে এগুলো অনুমোদন করাতে হবে।
কেন "Computer not connected" বার্তা আসে?
WhatsApp Desktop-এ হলুদ ব্যানারে "Computer not connected" লেখা দেখালে সাধারণত এর অর্থ হলো—
- ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
- নেটওয়ার্ক অস্থিতিশীল
- ফায়ারওয়াল বা প্রক্সি সংযোগ বাধাগ্রস্ত করছে
- সার্ভারের সঙ্গে যোগাযোগে সমস্যা হচ্ছে
এসব ক্ষেত্রে উপরের ধাপগুলো অনুসরণ করলে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যায়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!