ছবি: সংগৃহীত
রাজধানীর হোটেল ৭১-এ বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের নতুন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। একই আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক, প্রকল্প ইউনিটের মালিক, কর্মকর্তা, বিনিয়োগকারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক হোসাইন আল মামুন। এ সময় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিতদের জানানো হয়।
বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ আরও কার্যকর করা এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই নতুন সফটওয়্যারটি চালু করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বে ওয়েভের সিইও মো. ইকরাম বলেন, প্রতিষ্ঠানটি শুধু একটি হোটেল প্রকল্প হিসেবে নয়, বরং বিনিয়োগকারীদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ভিত্তিতে এগিয়ে যেতে চায়। তাঁর ভাষ্য অনুযায়ী, নতুন সফটওয়্যার ব্যবহারের ফলে কার্যক্রমে জবাবদিহি বাড়বে এবং বিনিয়োগকারীরা আরও সুবিধাজনক সেবা পাবেন।
প্রকল্পের অগ্রগতি তুলে ধরে নাজমুল হাসান রাজু বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বিভিন্ন ধাপ এগিয়ে নেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের নিয়মিত তথ্য দেওয়া এবং তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখা কয়েকজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি পাঁচজন শেয়ারহোল্ডারের হাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শেয়ারহোল্ডার ও অতিথি তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং মতামত জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনাজ খাতুন শম্পা ও ইবনুল বিন হোসাইন শাকিল। পরে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা ও বুফে ডিনারের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড কক্সবাজারের কলাতলীতে একটি শরিয়াহসম্মত, শেয়ারভিত্তিক হোটেল ও রিসোর্ট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের জন্য অংশীদারত্বের সুযোগ এবং দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা তৈরি করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
বে ওয়েভ হোটেল কর্পোরেট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!