যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

মাইনুল হক (নীলফামারী প্রতিনিধি)

মাইনুল হক (নীলফামারী প্রতিনিধি)

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:০৬ PM | সর্বশেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১১:০৭ PM ১১২
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

ছবি: সবুজ নিশান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জে বিলকিস ইসলাম এমপির পক্ষে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নীলফামারীর কিশোরগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২২ আগস্ট) বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠ থেকে মিছিলটি বের হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে বের হওয়া মিছিলটি কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় ঢাক-ঢোল বাজিয়ে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল দুলু।

আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক তারেক, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রামাণিক রাসেল, সাধারণ সম্পাদক জোবাইদ ইবনে রুবেল এবং মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম, সদস্য জিল্লুর রহমান ডালিম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ স্থানীয় নেতারা মিছিলে অংশ নেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। বিলকিস ইসলাম এমপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ২১ আগস্ট বঙ্গভবনে শপথ নেওয়ার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!