যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে জবির সাবেক শিক্ষার্থীদের বাস, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ PM ১৬৮
কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে জবির সাবেক শিক্ষার্থীদের বাস, আহত ১৫

দুর্ঘটনার পর পুকুরে পড়ে থাকা ডাবল ডেকার স্লিপার কোচ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের বাসটি ভাড়া করেছিলেন। ২০ থেকে ২৫ জন পর্যটককে নিয়ে বাসটি আগের রাতে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাত্রা শুরু করে।

খলিলপুর এলাকায় পৌঁছানোর পর কোনো একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধারের পর তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!