যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

সিলেট থেকে ঢাকাগামী বাসে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ PM ৪
সিলেট থেকে ঢাকাগামী বাসে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক

ছবি:সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে রায়পুরার মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিসার গুলি উদ্ধার নারী আটক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!