যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু, প্রায় তিন সপ্তাহ পর হলে ফিরলেন শিক্ষার্থীরা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০২:০১ PM

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু, প্রায় তিন সপ্তাহ পর হলে ফিরলেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আবার শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়।

প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থীরা। একই দিনে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রাখা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২৩ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে।

বর্তমানে নিয়মিত পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থগিত হওয়ার আগে যেসব পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

এদিকে পরীক্ষা শুরুর দিনে চট্টগ্রামে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়ায় কিছু পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েন। বৃষ্টির মধ্যেও সময়মতো কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন অনেক শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!