যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

থিয়া বয়সেনকে বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ PM

১১
থিয়া বয়সেনকে বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সুখবর জানান মিস্টার বিস্ট। ছবির সঙ্গে তিনি লেখেন, তিনি তার জীবনের বিশেষ মানুষকে খুঁজে পেয়েছেন এবং দিনটি তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।

বিশাল বাজেটের ভিডিও, চমকপ্রদ আয়োজন ও বড় ধরনের প্রজেক্টের জন্য পরিচিত হলেও নিজের বিয়েতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করেননি এই ইউটিউবার। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বিয়ের সাজেও ছিল সরলতা ও আধুনিকতার ছোঁয়া। থিয়া বয়সেন পরেছিলেন ফুল ও লেসের নকশা করা আইভরি রঙের গাউন। অন্যদিকে মিস্টার বিস্টকে দেখা যায় সাদা টাক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও বো-টাইয়ের সাজে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই জুটি বাগদান সম্পন্ন করেছিলেন। বিয়ের প্রস্তাব নিয়েও মিস্টার বিস্ট জানিয়েছিলেন, তিনি কোনো বড় পাবলিক আয়োজনের পরিবর্তে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তকে বেশি গুরুত্ব দিতে চেয়েছিলেন।

জিমি ও থিয়ার সম্পর্কের শুরু হয় দক্ষিণ আফ্রিকায় এক বন্ধুর মাধ্যমে পরিচয়ের পর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে।

থিয়া বয়সেন একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

সম্পর্কের শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতেন এই জুটি। থিয়ার ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্কের বন্ধন অনেক আগেই গভীর হয়েছে, আর বিয়ের আনুষ্ঠানিকতা সেই সম্পর্কের নতুন একটি ধাপ।

MrBeast Wedding

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!