ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স তিনটি শর্ত সাপেক্ষে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, হাসপাতালটির লাইসেন্স পুনরায় কার্যকর করা হয়েছে।
এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত শর্ত মেনে হাসপাতালটি আবার কার্যক্রম পরিচালনা করতে পারবে।
লাইসেন্স পুনর্বহালের শর্তগুলো হলো—
১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
লাইসেন্স পুনর্বহালের এ সিদ্ধান্তের ফলে হাসপাতালটি শর্তসাপেক্ষে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে আরোপিত শর্তগুলো যথাযথভাবে প্রতিপালন না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!