ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের আন্তর্জাতিকবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!