ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় পৌঁছেছেন। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে বুধবার রাতে রাজধানীতে আসেন পাকিস্তানের এই তারকা গায়ক।
আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক সংগীত আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কনসার্টটি অনুষ্ঠিত হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান বাতিল বা পিছিয়ে যাওয়ার বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আয়োজকরা জানিয়েছেন, এসব তথ্য সঠিক নয় এবং কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য সংগীতপ্রেমীর অংশগ্রহণে এই আয়োজন স্মরণীয় হয়ে উঠবে।
আতিফ আসলাম বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে ভারত, বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার জনপ্রিয় গান ও লাইভ পারফরম্যান্সের কারণে ঢাকার কনসার্ট ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
Atif Aslam
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!