যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ প্রথম দিনেই আয় করল ৭৮ কোটি রুপি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৪:০৬ PM

১৯
বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ প্রথম দিনেই আয় করল ৭৮ কোটি রুপি

ছবি: সংগৃহীত

তামিল সুপারস্টার ও রাজনীতিক বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ অবশেষে মুক্তি পেয়েছে। অভিনয়জীবনের শেষ চলচ্চিত্র হিসেবে মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সেই আগ্রহের প্রভাব দেখা গেছে।

বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী প্রায় ৭৮ কোটি ২৭ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে প্রায় ৪৮ কোটি ২৭ লাখ রুপি এবং বিদেশি বাজার থেকে আয় হয়েছে প্রায় ৩০ কোটি রুপি।

মুক্তির দিন ভারতে সিনেমাটির ১৩ হাজারের বেশি প্রদর্শনী হয়েছে। প্রথম দিনের আয় দিয়ে ছবিটি ভালো সূচনা করলেও দর্শকদের প্রতিক্রিয়ায় মিশ্র মতামত দেখা গেছে।

ছবির গল্পে বিজয় অভিনয় করেছেন ভেত্রি কোন্ডান নামের এক সাবেক পুলিশ কর্মকর্তার চরিত্রে। নিজের দত্তক কন্যাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করতে চান তিনি। তবে মেয়েটির অতীতের মানসিক আঘাত সেই পথকে কঠিন করে তোলে।

এই অ্যাকশন-ড্রামা সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল। বিজয় ও ববি দেওলের মুখোমুখি সংঘাতকে ঘিরেই এগিয়েছে সিনেমার মূল গল্প।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক বিজয়ের অভিনয়, আবেগঘন দৃশ্য এবং অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, ছবির গল্প কিছুটা পরিচিত ধাঁচের এবং দীর্ঘ সময়ের কারণে দ্বিতীয়ার্ধে গতি কমেছে।

অনেক ভক্তের মতে, ‘জন নায়গন’ বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। বক্স অফিসে ভালো শুরু করার পাশাপাশি ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও অব্যাহত রয়েছে।

Jan Nayagan Vijay তামিল সিনেমা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!